সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ক্যাশলেস নয়া বাজার: ডিজিটাল লেনদেনে পূবালী ব্যাংক পিএলসি’র নতুন পদক্ষেপ

​স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র বিশেষ উদ্যোগ—‘ক্যাশলেস নয়া বাজার’।

বুধবার (৮ জুলাই) নয়া বাজার শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণের এরিয়া চিফ জনাব মোঃ রফিকুল ইসলাম। ‘বাংলা কিউ আর’ (Bangla QR) ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসায়িক লেনদেনকে আরও আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যেই এই আয়োজন।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া বাজার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ​অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মনিম, সভাপতি, নয়া বাজার ঢেউটিন ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরও ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার সম্মানিত ব্যবস্থাপকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, গ্রাহকদের দ্রুত, নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে পূবালী ব্যাংক পিএলসি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

এনএনবাংলা/