সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

‘দ্য মোজো পডকাস্ট’-এ আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি পডকাস্টে তিনি বলেন, এবারের বিশ্বকাপে তিনি চান আর্জেন্টিনা শিরোপা জিতুক। তবে এই সমর্থনের কারণ লিওনেল মেসি নন, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে নেতানিয়াহু এ মন্তব্য করেন। পডকাস্টটির একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের পেছনে মূল কারণ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু নিজেই প্রশ্ন করেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজি। কেন জানেন?’ জবাবে সঞ্চালক বলেন, ‘মেসি।’ তখন নেতানিয়াহু বলেন, ‘না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।’

মিলেইয়ের প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি মুক্ত অর্থনীতিকে গ্রহণ করেছেন এবং সবকিছুর ঊর্ধ্বে ইসরায়েলের একজন মহান বন্ধু। এ কারণেই তিনি আর্জেন্টিনার প্রতি বিশেষ সমর্থন জানাচ্ছেন।

এদিকে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ‘বিতর্কিত’ জয়ের পর কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

এনএনবাংলা/