সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দেশে ফিরে বীরের সম্মান, রাজকীয় সংবর্ধনায় পেল মোহামেদ সালাহরা

আজ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিসরের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় হলেও দেশের মানুষের চোখে জাতীয় বীর হয়ে ফিরেছেন মোহামেদ সালাহরা। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে মিসর জাতীয় ফুটবল দল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফেরার পর আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে মিসর দলকে স্বাগত জানাতে হাজারো সমর্থক ভিড় করেন। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেক সমর্থকের হাতেই ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি, যার নিচে লেখা ছিল ‘ধন্যবাদ’।

বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। আগামীকাল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয়ের স্বাদ পায় মিসর। একই সঙ্গে প্রথমবারের মতো শেষ ষোলোয় জায়গা করে নেয় আফ্রিকার এই দলটি। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে ইতিহাস গড়ে তারা।

তবে রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচে বিদায় নিতে হয় হোসাম হাসানের শিষ্যদের। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। তবুও দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরেই বীরের মর্যাদা পেয়েছে দলটি।

সংবর্ধনায় উপস্থিত অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের বড় পোস্টার, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। মিসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টজুড়ে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব ছিলেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম হাসান এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও নতুন চুক্তির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন এই দুই ভাই।

২০২৪ সালে মিসরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের আমূল পরিবর্তন আনেন হোসাম হাসান। তার অধীনে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে মিসর এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত তার কোচিংয়ে দলটি ২০টি ম্যাচে জয় পেয়েছে, আর ৯টি ম্যাচ ড্র করেছে।

এনএনবাংলা/