সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

স্পেন বনাম বেলজিয়াম

পরিসংখ্যানে এগিয়ে স্পেন, কী বলছে সুপারকম্পিউটার?

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম।

এবারের বিশ্বকাপ বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ একাধিক তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ হতে পারে। তাই নিজেদের শেষ অভিযান স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবে দলটি। অন্যদিকে গ্রুপ পর্বে তুলনামূলক ধীর সূচনা করলেও ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন নকআউট পর্বে আত্মবিশ্বাসী এবং এই ম্যাচে পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নামছে।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১২টি ম্যাচ, বেলজিয়ামের জয় মাত্র ৫টি। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।

পরিসংখ্যানের পাশাপাশি ভবিষ্যদ্বাণীতেও এগিয়ে স্পেন। অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ। বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৩ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৪ শতাংশ।

সাম্প্রতিক ফর্ম, মুখোমুখি পরিসংখ্যান এবং পূর্বাভাস—সবকিছুই স্পেনের পক্ষে থাকলেও নকআউট ফুটবলে চমকের সম্ভাবনা সবসময়ই থাকে। তাই শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে মরিয়া বেলজিয়ামের বিপক্ষে ফেবারিটের মর্যাদা ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই হবে স্পেনের লক্ষ্য।

এনএনবাংলা/