সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কী

ছবি: সংগৃহীত

গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ করলেই ফলাফলে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী সার্চ ফলাফলের স্ক্রিনশট শেয়ার করে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা অবস্থান নয়। বরং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে বিপুল সংখ্যক পোস্ট, ভিডিও, মিম ও ক্যাপশনে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। এর ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই কী-ওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের একটি সম্পর্ক তৈরি করেছে এবং সে অনুযায়ী সার্চ ফলাফল প্রদর্শন করছে।

এই বিষয়টির পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা প্রথম গোলটি হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন। রেফারির চোখ এড়িয়ে গোলটি বৈধ হিসেবে স্বীকৃতি পায়। পরে ম্যারাডোনা নিজেই গোলটির নাম দেন ‘হ্যান্ড অব গড’, যা ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল হিসেবে পরিচিত।

তবে একই ম্যাচে ম্যারাডোনা প্রায় অর্ধেক মাঠ একাই ড্রিবল করে আরেকটি দুর্দান্ত গোল করেন। ফুটবল ইতিহাসে সেটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।

ফুটবলপ্রেমীদের একাংশের মতে, ১৯৮৬ সালের ওই বিতর্কিত গোলের স্মৃতি থেকেই প্রতিপক্ষ সমর্থকদের কেউ কেউ এখনো আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে‘চোরের দল’সহ বিভিন্ন নামে উল্লেখ করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ট্রোল, মিম ও পোস্টের সংখ্যা বেড়ে যাওয়ায় ‘চোরের দলের খেলা কবে’—এই সার্চটিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে প্রায় চার দশক আগের সেই ঐতিহাসিক ম্যাচ এবং ‘হ্যান্ড অব গড’ বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অসংখ্য ট্রোল, মিম ও পোস্ট ছড়িয়ে পড়ায় ‘চোরের দলের খেলা কবে’ সার্চটিও নতুন করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এনএনবাংলা/