




দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। অন্যদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের বাসিন্দা।
এর ফলে চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭১ জনের।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে।
এদিকে, একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে চলতি বছরে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
এনএনবাংলা/
Tags: measles Bangladeshmeasles outbreakহামে মৃত্যুহামের উপসর্গ
এ সম্পর্কিত আরও পড়ুন