



এইচএসসি পরীক্ষা স্থগিত না করা এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশের জেন-জি (Gen-Z) প্রজন্মের শিক্ষার্থীরা ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগান নিয়ে চালু হওয়া পেজটিতে মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১ হাজার ৭০০ জন অনুসারী যুক্ত হন।
টানা ভারী বৃষ্টি ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ভাইরাল হওয়া অডিওর প্রতিবাদ হিসেবেই ব্যঙ্গাত্মক এই পেজটির সূচনা করা হয়েছে।
পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, এই উদ্যোগটি ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) থেকে অনুপ্রাণিত। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে মন্তব্য করার পর এর প্রতিবাদে দেশটিতে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের উদ্যোগে শুরু হওয়া সেই অনলাইন প্রচারণা পরবর্তীতে ভারতের লাখো তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস এবং নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বাস্তব আন্দোলনের রূপ নেয়।
এনএনবাংলা/
Tags: ‘ব্রয়লার চিকেন পার্টি’ফার্মের মুরগী
এ সম্পর্কিত আরও পড়ুন