সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানে অবস্থিত দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে গত বছরের ডিসেম্বরে আদালত তার অন্যান্য সম্পদের পাশাপাশি ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দিয়েছিলেন।

রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাটে পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ফ্ল্যাট দুটি খোলা হয় এবং দুদক সেগুলোর দখল বুঝে নেয়।

দুদক সূত্রে জানা গেছে, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। সংস্থাটির দাবি, এগুলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অবৈধ সম্পদের অংশ।

তবে দুদকের ধারণা, ফ্ল্যাট দুটি থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সম্পদ আগেই সরিয়ে ফেলা হয়েছে। ফলে সেখানে উল্লেখযোগ্য কোনো মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএনবাংলা/