২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। পুরো টুর্নামেন্টজুড়ে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও নজর কেড়েছেন একাধিক ফুটবলার। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার তুলে দিয়েছে ফিফা। এ ক্ষেত্রে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের ছিল স্পষ্ট আধিপত্য, তবে ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও।
গোল্ডেন বল: রদ্রি (স্পেন)
২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। পুরো আসরে মাঝমাঠে দুর্দান্ত নিয়ন্ত্রণ, নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আট ম্যাচে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিরল কীর্তিও গড়েন এই ফরাসি তারকা।
গোল্ডেন গ্লাভ: উনাই সিমন (স্পেন)
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘গোল্ডেন গ্লাভ’ পেয়েছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র একটি গোল হজম করেন এবং আট ম্যাচের সাতটিতেই ক্লিন শিট রেখে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সেরা উদীয়মান খেলোয়াড়: পাও কুবার্সি (স্পেন)
২০২৬ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি। পুরো টুর্নামেন্টজুড়ে রক্ষণভাগে অসাধারণ দৃঢ়তা প্রদর্শনের পাশাপাশি ফাইনালেও দারুণ পারফরম্যান্স করে তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
এনএনবাংলা/
