সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আতিফ আসলামের কনসার্টে অনিয়ম, ‘ইভেন্ট সাজাই’কে ব্ল্যাকলিস্টের উদ্যোগ

ছবি: সংগৃহীত

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজনকে ঘিরে নিয়ম ভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কালো তালিকাভুক্তির (ব্ল্যাকলিস্ট) বিষয়টিও বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখা থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গত ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাজধানীর খিলক্ষেত সংলগ্ন পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে ২৪ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান কোনো পূর্বানুমোদন ছাড়াই হঠাৎ করে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে।

চিঠিতে উল্লেখ করা হয়, অনুমোদিত শর্ত ভঙ্গ করে ভেন্যু পরিবর্তনের কারণে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

এ ছাড়া অনুষ্ঠানে আগত দর্শকদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/