সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নারী ভক্তদের মুখ ঢেকে, ঠোঁটে ঠোঁট রেখে আশীর্বাদ করেন ‘লিপ কিস বাবা’

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের এক কথিত সাধুর একটি ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুখ কাপড়ে ঢেকে নারী ভক্তদের দীর্ঘ সময় ধরে ‘আশীর্বাদ’ করছেন ওই ব্যক্তি। এ ঘটনার পর নেটিজেনদের অনেকে তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

ইনস্টাগ্রামের ‘রিয়ালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রশ্ন উঠতে থাকে।

ভিডিওতে দেখা যায়, কথিত ওই সাধু নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড় দিয়ে ঢেকে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। দৃশ্যটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ধর্মীয় আচার পালনের আড়ালে তিনি নারী ভক্তদের চুম্বন করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই ধরনের আচরণ পুরুষ ভক্তদের ক্ষেত্রে কেন দেখা যায় না।

অন্যদিকে, ওই সাধুর কিছু অনুসারীর দাবি, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ। তাদের দাবি, এর সঙ্গে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

ভারতে এর আগেও কথিত অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে একাধিক ভণ্ড সাধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বন করার অভিযোগে আসামের এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তবে ‘লিপ কিস বাবা’কে ঘিরে ভাইরাল হওয়া সর্বশেষ ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটির সত্যতা, ওই ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে নিশ্চিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

তথ্যসূত্র: আনন্দবাজার

এনএনবাংলা/