সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত কয়েক মাসে তিনি বেশ কয়েকটি হুঁশিয়ারি চিঠি পেয়েছেন। এর মধ্যে সর্বশেষ চিঠিগুলোর একটিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। 

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারা এসব চিঠি পাঠিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সর্বশেষ চিঠি পাওয়ার পর সৌরভ দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সোমবার তার দপ্তরে দুটি চিঠি আসে। ওই চিঠিগুলোতে সৌরভ ও তার স্ত্রী ডোনাকে হত্যার পাশাপাশি তাদের ঘনিষ্ঠদের ক্ষতি করারও সুস্পষ্ট হুমকি দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা জানান, তদন্তকারীরা চিঠিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখছেন। একই সঙ্গে চিঠির প্রেরকের পরিচয় ও হুমকির পেছনের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চিঠিগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে। অভিযোগ উঠেছে, উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ার কোনো এক ব্যক্তি এসব চিঠি পাঠিয়েছেন।

প্রেরকের ব্যবহৃত সিম কার্ডের গতিবিধিও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। পাশাপাশি চিঠিগুলোর চালান ও প্রেরণসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট কুরিয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারীরা।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, কুরিয়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে এবং একটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়েছে। এখন সেটির অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, কলকাতা পুলিশের গোয়েন্দারা খতিয়ে দেখছেন, সবগুলো চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না এবং সৌরভ ও তার স্ত্রীকে দেওয়া কথিত হত্যার হুমকির পেছনে আসলে কী কারণ রয়েছে।

এনএনবাংলা/