সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর

মেহেরপুরের ইছাখালী সীমান্তে বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে (৭০) বিএসএফ মুক্তি দেওয়ার পর স্থানীয়রা তাকে গ্রামে নিয়ে আসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের ইছাখালী সীমান্তে বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ছেড়ে দেওয়া হলে দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হয়।

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান ইছাখালী মসজিদ পাড়ার মৃত নূর বক্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছেন।

মঙ্গলবার সকালে ভারতীয় নাগরিকদের মালিকানাধীন লিজ নেওয়া জমির মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায়। পরে তাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসী।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন—সচিন কর্মকার ও নারায়ণ দেব।

এ ঘটনায় বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ছেড়ে দেয় বিএসএফ। পরে বিজিবিও আটক দুই ভারতীয় নাগরিক সচিন কর্মকার ও নারায়ণ দেবকে ছেড়ে দেয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইছাখালি বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ। অন্যদিকে বিএসএফের পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার নেতৃত্ব দেন।

আব্দুল মান্নান ও দুই ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার পর বর্তমানে ইছাখালী সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনএনবাংলা/