সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

আগামীকাল স্কুল, কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ‘আখেরি চাহার সোম্বা’ উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা বুধবারের আগের অংশ এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। এ কারণে মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়ে আসছে।

সেই হিসাব অনুযায়ী, আগামীকাল বুধবার (১২ আগস্ট) আরবি সফর মাসের ২৫ তারিখ ‘আখেরি চাহার সোম্বা’। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

বাংলাদেশের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এ দিন দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) একদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি চলবে। এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

এনএনবাংলা/