সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক যুবক

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামে এক যুবককে জনসাধারণের সহায়তায় আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান সার্জেন্ট মোঃ সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় মোঃ রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএনবাংলা/এফএস