ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি

জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ (বুধবার)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তি উপস্থাপন পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন জানায়, ষষ্ঠ দিনের মতো আজ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপরই নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবেন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা।
এরই মধ্যে নতুন কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ডিবিপ্রধান হারুনুর রশিদের ফোনালাপও রয়েছে। তার এ কথোপকথনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়কদের তুলে নিয়ে নিজ কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসার প্রসঙ্গও উঠে এসেছে।
এনএনবাংলা/এফএস
