সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ছবি: ইন্টারনেট

পাইলটের গাঁজা বা মারিজুয়ানা সেবনের কারণেই মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট—এমনই প্রমাণ মিলেছে ল্যাব পরীক্ষায়। ঘটনায় উড়োজাহাজে থাকা ২০ যাত্রী ও চারজন ক্রু আহত হন।

বুধবার (১২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩২০নিও উড়োজাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের আকাশসীমায় থাকাকালে মাঝআকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে উড়োজাহাজটিতে থাকা ১৩৭ যাত্রীর মধ্যে ১৩ জন এবং আটজন ক্রুর মধ্যে চারজন আহত হন। পরে উড়োজাহাজটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ঘটনার পর ককপিটে থাকা পাইলটদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রধান পাইলটের শরীরে ক্ষতিকর উপাদানের উপস্থিতির সন্দেহ দেখা দেয়। পরে দ্বিতীয় দফায় ল্যাব পরীক্ষা করা হলে তার শরীরে মাদক বা মারিজুয়ানার উপস্থিতি নিশ্চিত হয়।

ল্যাব পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে পাইলটের শরীরে গাঁজাসেবনের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসনকে তলব করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং পাইলটের মাদক সেবনের বিষয়টি তদন্তে আরও খতিয়ে দেখা হচ্ছে।

এনএনবাংলা/