সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান ও বসতঘর

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজে থাকা একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন দেখে হোটেলের কর্মীরা বের হয়ে যান। পরে আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এরপর হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে একটি হোটেল, একটি লাইব্রেরি, একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি কসমেটিকসের দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএনবাংলা/