সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশ সফরে নেই হাফিজ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সেই দলের সঙ্গে বাংলাদেশে আসবেন না দলটির তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। মূলত তরুণ কাউকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পাক অলরাউন্ডার। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ সফরে হাফিজের স্থলাভিষিক্ত হবেন ইফতিখার আহমেদ। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই রওনা হবে বাবর আজমরা। আগামী ১৯ নভেম্বর মিরপুরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে হবে ২০ ও ২২ নভেম্বরের বাকি দুটি ম্যাচ। তারপর দুই দল দুই টেস্টের প্রথমটি খেলতে চট্টগ্রাম যাবে। ২৬ নভেম্বর হবে প্রথম টেস্ট। ২০১৫ সালের মে মাসের পর প্রথমবার বাংলাদেশের মাটিতে এই সংস্করণের ম্যাচ খেলবে পাকিস্তান। ৪ ডিসেম্বর ঢাকায় ফিরে শেষ টেস্ট খেলবে তারা।