সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের সূচি চূড়ান্ত

অনলাইন ডেস্ক :

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে চারটি দল। গ্রুপ-এ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং গ্রুপ-বি থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে শেষ চারের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, গ্রুপ-এ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রুপ-বি রানার্সআপ দল। একইভাবে গ্রুপ-বি চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে গ্রুপ-এ রানার্সআপ দল। উভয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। আর রানার্সআপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন ১১ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।