সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ভোররাতে ঘুমন্ত ৪ সহকর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

ভোররাতে গভীর ঘুমে ডুবে ছিলেন সবাই। এমন সময়ই আচমকা সহকর্মীদের ওপরই গুলি চালালেন ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কর্মী। গুলিতে নিহত হলেন তারই চার সহকর্মী। ছত্রিশগড়ের সুকমা জেলার মড়াইগুড়া থানার অন্তর্গত সিআরপিএফ ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এএনআই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের রাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। জানা গেছে, রোববার ভোররাতে বাকবিতন্ডার জেরে জওয়ানদের মধ্যে ঝামেলা জয়। পরে ঘুমন্ত ব্যক্তিদের ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। সেই সঙ্গে গুলির আঘাতে গুরুতর জখম হন আরও তিনজন জওয়ান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুলি চালিয়ে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত সিআরপিএফ কর্মকর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, কী কারণে অভিযুক্ত সতীর্থদের লক্ষ্য করে গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হযেছে, আচমকাই এক জওয়ান তার সহকর্মীদের গুলি করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। পরে ওই জওয়ানের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়। অভিযুক্তের নাম রীতেশ রঞ্জন।