সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাইকোর্টে সাংবাদিক শাকিলের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক:

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ নভেম্বর) এই আদেশ দেন। আদালতে সাংবাদিক শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এর আগে গত রোববার শাকিল আহমেদ এই জামিন আবেদন করেন। এর আগে গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক রাজধানীর গুলশান থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।