সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সার ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সার ব্যবস্থাপনা ও সরবরাহসংক্রান্ত কার্যক্রম তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুত, বণ্টন ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এ কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে কমিটি। একই সঙ্গে সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমও তদারকি করা হবে।

সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি। এর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

এনএনবাংলা/