সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০তম এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া শক্তিশালী দল। পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

দলের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর পাশাপাশি রয়েছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। ব্যাটিংয়ের সঙ্গে অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন।

বোলিং বিভাগেও অভিজ্ঞতা ও বৈচিত্র্যের ওপর গুরুত্ব দিয়েছে নির্বাচকরা। স্কোয়াডে জায়গা পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড হলো—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এনএনবাংলা/