সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে রুবেলের সফল অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক :

অনেক দিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল। উন্নত চিকিৎসার জন্য জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থ আছেন তিনি। রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। তার বেশিরভাগ টিউমার অপসারণ করা হয়েছে। তাকে মঙ্গলবার আইসিইউ থেকে রুমে স্থানান্তর করা হচ্ছে। আশা করছি, সুস্থ হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে। তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। প্রোটন থেরাপির ৬টি চক্র প্রয়োজন যা অস্ত্রোপচারের তিন সপ্তাহ পরে শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে। ইনশাআল্লাহ।’ প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বেড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতেও ভর্তি হয়েছিলেন।