সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

সাকিবকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ আসিফ আলি

অনলাইন ডেস্ক :

অক্টোবর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হলেন আয়ারল্যান্ডের লরা ডেলানি (নারী) ও পাকিস্তানের আসিফ আলি (পুরুষ)। মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় এনে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ৬ জন ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। জিতেছেন ২ জন। পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- সাকিব আল হাসান (বাংলাদেশ), আসিফ আলি (পাকিস্তান) ও ডেভিড ভিসা (নামিবিয়া)। এই তিনজনের মধ্যে আইসিসির প্যানেল ও দর্শকদের ভোটে পাকিস্তানের আসিফ আলিকে নির্বাচিত করা হয়েছে মাস সেরা ক্রিকেটার। নারী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- লরা ডেলানি (আয়ারল্যান্ড), গ্যাবি লুইস (আয়ারল্যান্ড) ও ম্যারি-অ্যান মাসুন্দা (জিম্বাবুয়ে)। এই তিন নারী ক্রিকেটারের মধ্য হতে আইরিশ অধিনায়ক লরা ডেলানিকে মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে। অক্টোবর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ড পারফর্ম্যান্স করে আয়ারল্যান্ডকে ৩-১ ব্যবধানে সিরিজ জেতান। পাকিস্তানের আসিফ আলি গত মাসে (অক্টোবরে) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে এনে দেন রোমাঞ্চকর জয়। মাত্র ৭ বল খেলে ৪ ছক্কায় ২৫ রান করে জেতেন ম্যাচ সেরার পুরস্কারও। এবার আসিফ আলিকে আরও বড় সুখবর দিল আইসিসি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসাকে পেছনে ফেলে আসিফ আলি হলেন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ।