সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিলে বাংলাদেশের আইনে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ও তার দলের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে আছেন। তাদের মধ্যে অনেকে দণ্ডপ্রাপ্ত। ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। ভারত সরকার বিষয়টিকে আইনগত বিষয় হিসেবে দেখছে। ফেরত দেওয়া হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।

মক্কা জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের মানুষের স্বার্থ ও দেশের নীতি বিবেচনা করেই ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদারীপুরসহ দেশের ১৪টি জেলায় মানবপাচার প্রতিরোধে কাজ চলছে। আন্তর্জাতিক দালালচক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়ার আহ্বান জানান তিনি। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সভায় মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা, সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খানসহ পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

এনএনবাংলা/