সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন

ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন। ছবি: এআইইউবি’র সৌজন্যে

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। একই সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত ৯ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের ২০২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

ড. হাসানুল এ. হাসান একজন শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী। তিনি কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

ইশতিয়াক আবেদীন এআইইউবির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এদিকে, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নবদায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান এবং ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এনএনবাংলা/