সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলের রেকর্ডধারী ফোরমিগা

অনলাইন ডেস্ক :

প্রায় ২৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করা ফোরমিগা দীর্ঘ যাত্রা শেষে অবসরের ঘোষণা দিলেন। চলতি মাসের শেষে জাতীয় দলকে বিদায় জানাবেন ব্রাজিলের এই নারী ফুটবলার। দেশটির সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক ফোরমিগা আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত খেলেছেন ২৩৩ ম্যাচ। আগামী ২৫ নভেম্বর মানাউসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৫ বিশ্বকাপে অভিষেক হয় ফোরমিগার। ১৯৯৬ আতালান্তা গেমসে নারী ফুটবল প্রথম যোগ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটি অলিম্পিকে খেলেছেন তিনি। গত জুলাইয়ে টোকিও অলিম্পিসকে অংশ নিয়ে প্রথম নারী খেলোয়াড় হিসেবে সাতটি অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড গড়েন ৪৩ বছর বয়সী ফোরমিগা। ২০০৭ সালে নারী বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে যাওয়া ব্রাজিল দলের অংশ ছিলেন তিনি। ২০০৪ এথেন্স অলিম্পিকসের পর ২০০৮ সালে বেইজিং আসরেও দেশের হয়ে জেতেন রুপা। বিশ্বকাপে ফোরমিগার সবশেষ উপস্থিতি ২০১৯ আসরে, যেখানে শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে হেরে যায় ব্রাজিল।