সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেড়েই চলেছে ইতালির চোট সমস্যা

অনলাইন ডেস্ক :

একের পর এক চোটের আঘাতে জর্জরিত ইতালি দল। বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে তারা। ছিটকে গেছেন ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে। নিজেদের ওয়েবসাইটে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বুধবার এক বিবৃতিতে জানায়, পেশির চোটে ক্যাম্প ছেড়ে গেছেন ইম্মোবিলে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সাস্সুয়োলোর ফরোয়ার্ড জানলুকা স্কাম্মাক্কা। ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ও মিডফিল্ডার নিকোলো বারেল্লারও চোট সমস্যা আছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুজনের খেলা নিয়েই রয়েছে সংশয়। চোট পেয়েই গত সোমবার ছিটকে যান রোমার দুই মিডফিল্ডার নিকোলো জানিওলো এবং লরেন্সো পেল্লেগ্রিনি। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ডাক পাননি পিএসজির তারকা মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও। কাতার বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে আগামী শুক্রবার সুইজারল্যান্ড ও ১৫ নভেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ৪ জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রবের্তো মানচিনির দল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে সুইজারল্যান্ড। ১০ গ্রুপের সেরা ১০ দল সরাসরি পাবে কাতারের টিকেট।