সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও একজন। নিহতরা হলেন- অটোরিকশা চালক বীর রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাবুপুর গ্রামের হাজী মো. কলিম উদ্দিন (৮৫), স্থানীয় জহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আ. কদ্দুসের ছেলে সালাম নবী (৩৫)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।