সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্যাংকে পিকে হালদারের ৬ হাজার কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেন এবং ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার (১০ নভেম্বর) দুদকের উপ-পরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করবে সংস্থাটি। দুদকের অনুমোদিত চার্জশিটে পিকে হালদারসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, অবান্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্নিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রী, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাশ, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রী।