সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতাকে ‘গুলি’ করে ‘হত্যা’

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

নিহত আব্দুল লতিফ মিয়া সাবেক ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে গুলি করে। এসময় তার বুকে ও পাজরে পাঁচটি গুলি লাগে। গুলির শব্দে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পরে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেবার পথে ভোরে তিনি মারা যান।

লতিফ মিয়ার বড় ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম বলেন, ‘আমার চাচা আসন্ন ইউপি নির্বাচনে একজন প্রার্থী। সেজন্য রাত ৯টা পর্যন্ত ৫নং ওয়ার্ডে গণসংযোগ করে বাসায় ফিরছিলেন। তখন বাড়ির সামনে থেকে তাকে গুলি করা হয়।’

–ইউএনবি