সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কালীগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ যুবক নিহতের অভিযোগ

ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।

এ বিষয়টি নিশ্চিত করে গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ওপারে গরু আনতে যান আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনসহ তার সঙ্গীরা। ফেরার পথে ৯১৭নং মেইন পিলারের ৫নং ব্যাটালিয়নের বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন।

ঘটনার পরই বিএসএফ সদস্যরা লাশ নিয়ে গেছে বলে জানান গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

–ইউএনবি