সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

দ্যা নিউ নেশনের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশকের বার্তা

ছবি: সাজু হোসেন
আমাদের একটি দৃষ্টিভঙ্গি বা লক্ষ্য ছিল—একটি জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, যেখানে স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে।
সংবাদপত্র হবে স্বাধীন ও দায়িত্বশীল। বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণের মতামতের ওপর ভিত্তি করেই রাজনীতির গতিপথ নির্ধারিত হবে। সরকারের মূল লক্ষ্য হবে সামাজিক কল্যাণ।
১৯৭৯ সালে আমরা একটি দৈনিক পত্রিকা হিসেবে আমাদের যাত্রা শুরু করি। এর আগে ‘দ্য নিউ নেশন’ একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। একটি ইংরেজি দৈনিক হিসেবে আমাদের এই পথচলাটা বেশ কঠিন ছিল।
পরিস্থিতি ও বাতাস আমাদের অনুকূলে ছিল না। তবে এই জাহাজের কাপ্তান বা দলপতি আমার স্বামী ব্যারিস্টার মাইনুল হোসেন এই যাত্রা চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল ছিলেন।
একজন রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে তিনি সংবাদপত্রের মাধ্যমে জাতিকে সেবা করতে এবং আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে চেয়েছিলেন। তাঁর এই মিশনে তিনি সাংবাদিক সমাজের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছিলেন।
এ বি এম মূসা, ওয়াহিদুল হক, সৈয়দ আতিকুল্লাহ, ব্যারিস্টার জিয়াউর রহমান, ফজলে রশিদ, হাসান সাইয়েদ, আলমগীর হোসেন, এ এম মোফাজ্জল হোসেন, আমানউল্লাহ কবীর, হাসানউজ্জামান খান, মতিউর রহমান, কাজী মন্টু, আফজাল এইচ খান, আক্তার উল হক, অর্ণব সরকার, শিহাব সরকার, আমানউল্লাহ খান, সৈয়দ বদরুল আহসান, জাকারিয়া সিরাজী, আজিজুল ইসলামসহ আরও অনেকেই ‘দ্য নিউ নেশন’-এর জন্য তাদের মূল্যবান সেবা দিয়েছেন। দ্য নিউ নেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদযাপনের দিনে আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আমরা অনেক উত্থান-পতন দেখেছি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল।
সরকারও তার বৈধতা হারিয়েছিল। একটি স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও যখন বাংলাদেশ তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিল, তখন ‘দ্য নিউ নেশন’ সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল।
মাইনুল হোসেনের লেখাগুলো সরকারকে যেকোনো ধরনের ফ্যাসিস্ট বা স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিকে অনুপ্রাণিত করেছিল। হাসিনার সরকার তাকে হয়রানি ও কারারুদ্ধ করেছিল।
দুর্ভাগ্যবশত, আধুনিক যুগের সবচেয়ে অত্যাচারী এই শাসকের মর্মান্তিক পতন তিনি দেখে যেতে পারেননি।
আমরা খুব ভালো করেই জানি যে, স্বাধীনতার পথ অনেক দীর্ঘ। একটি গণতান্ত্রিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আরও বেশি নিষ্ঠা ও অবদান রাখা প্রয়োজন।
তরুণ প্রজন্ম স্বৈরাচারী শাসনকে হটিয়ে দেওয়ার ক্ষেত্রে অনন্য সাহসিকতা দেখিয়েছে।
এখন পরিপক্ক ও অভিজ্ঞ নেতাদের উচিত দেশের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি জাতীয় নির্বাচনের পর, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী হিসেবে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
পরিশেষে, আমি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যাটিতে অবদান রাখার জন্য সাংবাদিক, লেখক, গবেষক এবং শিক্ষাবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ও সংস্থারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করছে, তাদেরও ধন্যবাদ জানাই।
আমাদের পাঠকদেরও অনেক ধন্যবাদ, যাদের জন্যই আমাদের সাংবাদিক ও সকল কর্মী এত পরিশ্রম করে যাচ্ছেন।