সাম্প্রতিক
অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি যশোর-নড়াইলে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকসহ আহত ২ ‘আমার ভাইরে তাজা আইনে দাও, আমি এর বিচার চাই’—নড়াইলে নিহত বিএনপি নেতার বোনের আর্তনাদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ডেঙ্গু কেড়ে নিল ২ প্রাণ মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার ভয়াবহ প্রমাণ পেয়েছে আইসিজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
Skip to content

দৈনিক ইত্তেফাকের প্রকাশক

মন্ত্রিত্বকালে কন্যা তারিনকে সাময়িক দায়িত্ব দিয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু

ছবি কোলাজ: নিউ নেশন বাংলা

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাংলা দৈনিক ইত্তেফাকের প্রকাশক পদে পরিবর্তন এসেছে। পত্রিকাটির প্রকাশক পদে আবারও ফিরে এসেছেন দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এতদিন এ দায়িত্বে ছিলেন তাঁর মেয়ে তারিন হোসেন।

জানা গেছে, মন্ত্রী থাকাকালীন আনোয়ার হোসেন মঞ্জু তাঁর মেয়ে তারিন হোসেনকে সাময়িকভাবে প্রকাশকের দায়িত্ব দিয়েছিলেন। এখন সেই দায়িত্বে পুনরায় ফিরেছেন।

এর আগেও আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘদিন পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইত্তেফাকের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তারিন হোসেনের আবেদনের পর প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে তারিন হোসেনের আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রকাশক পদটি ১৭ নভেম্বর আনুষ্ঠানিক পরিবর্তন হয়।

দৈনিক ইত্তেফাকের প্রকাশক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তাঁর মেয়ে তারিন হোসেন।

আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী। মন্ত্রিত্ব গ্রহণের সময় তিনি কন্যাকে সাময়িক প্রকাশকের দায়িত্ব দেন। এখন মন্ত্রিত্ব থেকে সরে আসার পর নিজেই আবার প্রকাশক হয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

আইনের ১১ ধারা অনুযায়ী প্রকাশক বা মুদ্রাকর সর্বোচ্চ ছয় মাস দেশের বাইরে থাকতে পারেন। তার বেশি সময় অনুপস্থিত থাকলে ডিক্লারেশন বাতিল হয়ে যায়। তবে মন্ত্রিত্ব বা অন্য কোনো কারণে সাময়িক দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আইন অনুসারে নতুন ঘোষণাপত্র দাখিল করতে হয়। দৈনিক ইত্তেফাকের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

উল্লেখ্য, তারিন হোসেন টানা দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তারিন হোসেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেন। দৈনিক ইত্তেফাকের প্রকাশকের পাশাপাশি নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

এনএনবাংলা/