সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, তদন্ত (ওসি,তদন্ত ) এ তথ্য নিউ নেশনকে নিশ্চিত করেছেন।

তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

এনএনবাংলা/