সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে প্রতিপক্ষের হামলার স্কীকার

ফজলুল হক হাওলাদার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলায় ইসলামপুর ইউনিয়নের পূর্ব এড়িকাটি মৃত হযরত আলী হাওলাদারের ছেলে ফজলুল হক হাওলাদার (৬৫) নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে প্রতিপক্ষের হামলার স্কীকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ই নভেম্বর বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় ফজলুল হক হাওলাদার তার বাড়ীর পাশের জমিতে বিভিন্ন ফল ও সবজি গাছ লাগাতে শুরু করিলে প্রতিপক্ষ সিরাজ চৌকিদারের হুকুমে ১। ইমরান (৩০), ২। সায়েদুর চৌকিদার (২৮), ৩। এবাদুল চৌকিদার (২৫) সর্ব পিতাঃ সিরাজ চৌকিদার এবং তার স্ত্রী নিলুফা বেগম ফজলুল হক হাওলাদারকে মারধর করে।
স্থানীয়রা ফজলুল হককে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করেন। প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা সিরাজ চৌকিদার এর বাসায় জিজ্ঞাসাবাদের জন্য গেলে তার ছেলেদের খোজ মিলেনি এবং মুঠোফোনে তাদের সাথে কথা বলতে চাইলেও কথা বলতে রাজি হননি। এমনকি সিরাজ চৌকিদারের নামে আশেপাশের মানুষের অনেক অভিযোগ আছে। মৃত হাফেজ নাছির উদ্দিনের স্ত্রী সামছুন নাহার বলেন আমাকেও অনকেবার মেরে আমার ডান হাত ভেঙ্গে ফেলছে এবং আমার স্বামী না থাকায় আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করে আসছে। এই বিষয়ে ডামুড্যা থানার একটি সাধারষ ডায়েরী করা হয়েছে। উক্ত অভিযোগ খানা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ডামুড্যা থানার এসআই মোঃ আঃ আলিম।