সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকা থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদের লাশ উদ্ধার করা হয়। আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় নাগরা ওষুধ প্রশাসনে চাকরি করতেন। সেখানে ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি। মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌর সভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার স্মৃতি সড়কে রুহুল আমীনের বাসার চতুর্থতলায় ভাড়া থাকেন তারা। প্রতিদিনের মতো গত বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেন তিনি। সকালে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পরে কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দু’ জনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।