সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ একই পরিবারের আহত ৩

জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীর হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- টঙ্গীর আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪), সুজন মিয়া (২৪) ও সুজনের স্ত্রী রুপালি (২১)।

স্থানীয়রা জানান, আরিচপুরে জননী টেইলার্সে রাতে তারা কাজ করছিলেন। হঠাৎ কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীসহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে চাপাতি দিয়ে এলোপাথারি কোপালে তারা আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।