সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তানজানিয়ায় টাইট জিন্স পরায় নারী সংসদ সদস্যকে সংসদ অধিবেশন থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক :

আঁটসাঁট প্যান্ট পরার অপরাধে সংসদ সদস্য হয়েও রেয়াত পেলেন না তানজানিয়ার কনডেস্টার সিচওয়াল। টাইট জিন্স পরার অপরাধে এই নারী সংসদ সদস্যকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জব দুগাই।

‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’ বলে কনডেস্টারকে স্পিকার বের করে দেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন….তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’
এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইম জিন্স পরা নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওপর বলেন, সংসদ সমাজেরই প্রতিবিম্ব।