সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের নিয়মিত কোলনোস্কোপি করার জন্য এই ‍সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস ।

বাইডেন রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম রুটিন শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার ভোরে ওয়াশিংটন শহরতলির মেডিকেল সেন্টারে যান। প্রেস সেক্রেটারি জেন ​​সাকি বলেছেন, কোলনোস্কোপির সময় বাইডেন অ্যানেস্থেসিয়ার অধীনে থাকেন এবং সাময়িকভাবে হ্যারিসের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

সাকি বলেছেন, হ্যারিস এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রন ক্লেইনের সাথে ১১টা ৩৫ এর দিকে কথা বলার কিছু পরে বাইডেন তার দায়িত্ব পুনরায় শুরু করেন।

হ্যারিস দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। স্বল্প সময়ের জন্য তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস তৈরি করেছেন।

বাইডেন শুক্রবার তার দায়িত্ব পুনরায় শুরু করার পর হ্যারিসের ওহিওতে যাওয়ার কথা ছিল।