সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভোলায় শিশু ধর্ষণ: চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটির দাদি তাকে রেখে বাড়ির পাশের ঘরে গেলে অভিযুক্ত শিশুটির চাচাতো ভাই শামীম (১৮) শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে শামীম পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

চরফ্যাশন শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শামীমের বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

—ইউএনবি