সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দেয়া লুসি হল্ট হাসপাতালে

ফাইল ছবি

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা দ্বৈত নাগরিক হে‌লেন ফ্রা‌ন্সিস লুসি হল্ট মি‌নি ব্রেইন স্ট্রোক ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার রা‌তে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তা‌কে ভ‌র্তি করা হয়।

মে‌ডি‌সিন ওয়া‌র্ডের দা‌য়িত্বরত চি‌কিৎসক জানিয়েছেন, মিনি ব্রেইন স্ট্রোকের পাশাপাশি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন লুসি হল্ট। তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন লুসি হল্ট’র। প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ মেনে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে নীরবে কাজ করেছেন। ওই সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। দেশ স্বাধীনের পরে তিনি দেশের মায়া ত্যাগ করতে পারেননি। তাইতো নিজের দেশে ফিরে না গিয়ে বাংলাদেশেই থেকে যান। তিনি বরিশাল অক্সফোর্ড মিশনে বসবাস করেন।

লুসি হল্টের অসামান্য অবদানের কথা গণমাধ্যমে প্রকাশ হলে তাকে দ্বৈত নাগরিকত্ব প্রদানের পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়। এমনকি তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

—ইউএনবি