সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চার ট্রলারসহ ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র উপকূল থেকে চার ট্রলারসহ অপহরণ করা বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

শনিবার মধ্য রাতে ২২ জেলেসহ চারটি ফিশিং ট্রলার সেন্টমার্টিন্স দ্বীপের জেটিতে এসে পৌঁছে বলে সেন্টমার্টিন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে স্থানীয় কোস্ট গার্ড কিংবা বিজিবি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলারগুলো ফেরত দিয়েছে। জেলেরা সবাই সুস্থ আছেন।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পুর্ব সমুদ্র উপকূলে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় চারটি ফিশিং ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যায়। পরে রাতে আটক জেলেদেরকে ফেরত দিতে বাধ্য হয় মিয়ানমার নৌবাহিনী।

—ইউএনবি