সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মালয়েশিয়ায় ১২৯ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক :

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। গত সোমবার রাতে দেশটির বালাকং শহরের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়। খবর দ্য স্টারের মালয়েশিয়া ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে মেশিনের যন্ত্রাংশ তৈরির এক কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১২৯ জনকে আটক করা হয়। তিনি জানান, আটকদের মধ্যে ১১০ জন পুরুষ ও ১৯ নারী। তাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। এরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার এবং নেপালের নাগরিক। খায়রুল দাজাইমি বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।