সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ কথা জানান। খবর সিএনএনেরবাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচন করতে চান বলে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের বলছেন-গণমাধ্যমে সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশিত হয়। বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে এয়ার ফোর্স ওয়ানে জেন সাকিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে জেন সাকি বলেন, ‘হ্যাঁ, এটাই তার অভিপ্রায়।’রিপাবলিকান পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন প্রায় ৭৯ বছর বয়সী বাইডেন। চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। তবে বাইডেনের গ্রহণযোগ্যতার হার কমছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী, তার গ্রহণযোগ্যতার হার কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে গুঞ্জন আছে। তবে তার গ্রহণযোগ্যতা কমে বর্তমানে ২৮ শতাংশে দাঁড়িয়েছে।