সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: গ্রেপ্তার ১

সুমন

কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যা মামলায় এজহারভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে নগরীর কুচাইতলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনার প্রায় ৩৫ ঘণ্টা পর নিহত কাউন্সিলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে সুমনসহ ১১ জন নামীয় এবং ১০ জন অজ্ঞাতের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করে।

জেলার পুলিশ সুপার ফারুক আহমেদর জানান, এ মামলার এজহারভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গেল সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিতে কাউন্সিলরের সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

–ইউএনবি