সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দাগনভূঞায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী:
দাগনভূঞায় ফেনী জেলা পরিষদ ও দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজারে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন ও জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বি. এ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালণা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা। জেলা পরিষদের পক্ষে ৫০ জন ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের ব্যাক্তিগত পক্ষ থেকে ১২০ জনসহ মোট ১৭০ জনের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।