সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে দুদকের উপপরিচালক আবু সায়েদ মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক।
মামলার তথ্য বিবরণী অনুযায়ী, সাবেক জেলার সোহেল রানা ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদককে দেয়া সম্পদ বিবরণীতে ৪০ লাখ টাকার কথা উল্লেখ করেননি। এছাড়া দুর্নীতি ও ঘুষের মাধ্যমে তিনি দুই কোটি ৩৪ লাখ টাকা অর্জন করেন বলেও দুদকের অনুসন্ধানে উঠে আসে।
এর আগে গত বছরের ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৪০ হাজার টাকা, এক কোটি টাকার বেশি চেক ও ১২ বোতল ফেন্সিডলসহ সোহেল রানাকে ময়মনসিংহগামী একটি ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়।

–ইউএনবি